advertisement
advertisement

ফুলবাড়ীতে জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেপ্তার, নগদ টাকা জব্দ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
ফুলবাড়ীতে জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেপ্তার, নগদ টাকা জব্দ

advertisement
ধরলা পোস্ট প্রতিবেদক : 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১০ হাজার ১৭০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম সূত্রে জানা যায়, রাতের নিয়মিত অভিযান ও দায়িত্ব পালনের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে নগদ ১০ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা করা হয়েছে।
প্তার ব্যক্তিরা হলেন, মো. আবু সুফিয়ান (৩২), মো. সুলতান সরকার (৪২), মো. জহির উদ্দিন (৩৫), মো. নাজিরুল ইসলাম (৩০), মো. সাইফুল ইসলাম (২৮) ও মো. তৈয়ব আলী (২৮)।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, “জুয়া একটি সামাজিক ব্যাধি। দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের বিভিন্ন থানা এলাকায় জুয়ার আসর পরিচালনার বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে। জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর